- Home
- পুরুষের স্বাস্থ্য
রোগের নাম ব্যালানাইটিস
- By Health Info
- পুরুষের স্বাস্থ্য
-
Rating:




লিঙ্গমুন্ডুতে প্রদাহ হলে চিকিৎসা পরিভাষায় তাকে বলে ব্যালানাইটিস। গ্রিক শব্দ ব্যালানস থেকে এটা এসেছে। ব্যালানস শব্দের অর্থ লিঙ্গ মুন্ডু বা লিঙ্গের মাথা। লিঙ্গাগ্রের চামড়া আক্রান্ত হলে তাকে বলে ব্যালানোপসথাইটিস। লিঙ্গমুন্ডুর চারপাশে এক ধরনের ময়লা জমা ও নিঃসরণের কারণে জায়গাটা বাতাসের সংস্পর্শ কম পায় এবং সেখানে চুলকানি ও জ্বালাপোড়া হয়; এ কারণে লিঙ্গমুন্ডুতে প্রদাহ হয় ও লিঙ্গমুন্ডু ফুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, যাদের খতনা করা হয়নি, তারাই এ সমস্যায় বেশি ভোগেন।
অণ্ডথলি ফুলে যাওয়া
- By Health Info
- পুরুষের স্বাস্থ্য
- Unrated
অণ্ডথলি ফুলে যাওয়া হলো অণ্ডথলি অস্বাভাবিক বড় হওয়া। আর অণ্ডথলি হলো এমন একটা থলি যার মধ্যে অণ্ডকোষ থাকে। যেকোনো বয়সী পুরুষের অণ্ডথলি ফুলে যেতে পারে। এর সাথে ব্যথা থাকতে পারে, আবার না-ও থাকতে পারে। এটা অণ্ডথলির এক পাশে অথবা দু’পাশেই হতে পারে। অণ্ডকোষ এবং পুরুষাঙ্গ জড়িত থাকতে পারে, অথবা না-ও থাকতে পারে।
প্রোস্টেট পুং জননতন্ত্রের একটি অংশ। এটি একটি বহিঃক্ষরণ প্রকৃতির গ্রন্থি যা মূত্রথলির বহির্গমন অংশের নিচে অবস্থিত। প্রোস্টেট গ্রন্থির নিঃসরিত তরল পদার্থ বীর্যস্খলনের সময় বীর্যের সাথে মিশ্রিত হয় এবং শুক্রাণুকে উজ্জীবিত করে। বয়োপ্রাপ্তির সাথে সাথে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি ঘটে। টেস্টোস্টেরন নামক হরমোনই হচ্ছে প্রোস্টেটের প্রবৃদ্ধি ও উদ্দীপনার চাবিকাঠি। স্বাভাবিকভাবে প্রোস্টেটের আকার খোসাসহ একটি বড় আকারের বাদামের সমান। কিন্তু পঞ্চাশোর্ধ্ব অনেক পুরুষের বেলায় প্রোস্টেটের প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড় হয় এবং বেশ কিছু উপসার্গ দেখা দেয়। তবে এই প্রবৃদ্ধি কোষ বিভাজনের একটি ব্যতিক্রর্মী পরিবর্তন যা টিউমার বিভাজন থেকে আলাদা এবং এ ক্ষেত্রে কোনো ক্যান্সার কোষের উপস্থিতি থাকে না। এই অবস্থাকেই প্রোস্টেট গ্রন্থির নির্দোষ প্রবৃদ্ধি বা ইংরেজিতে সংক্ষেপে বিইপি বলা হয়।
সিফিলিসের প্রাথমিক স্তর শরীরে জীবাণু প্রবেশের সাধারণত ১০ থেকে ৪০ দিন পর সরাসরি সংক্রমিত স্থানে ব্যথাহীন গোটা ওঠে। যৌনাঙ্গ ছাড়া এ গোটা মলদ্বার, ঠোঁট কিংবা স্তনের বোঁটায় হতে পারে। কাছাকাছি গ্রন্থিগুলো ফুলে উঠতে পারে। ৪-১০ সপ্তাহের মধ্যে গোটা চলে যায়। প্রথম স্তরে রোগ সারানো সহজ হয়।
সিফিলিস একটি জটিল যৌন সংক্রামক রোগ। নামটি এসেছে ফ্রাক্যাসটেরো নামক একজন চিকিৎসক, জ্যোতির্বিদ ও কবির (১৪৮৩-১৫৫৩) লেখা একটি কবিতা থেকে। কবিতার নায়কের নাম সিফিলাস। সে ছিল একজন মেষ পালক। ঈশ্বর ও ধর্ম নিন্দা করার জন্য তাকে একটি নতুন রোগ দিয়ে শাস্তি দেয়া হয়।
লিঙ্গমুণ্ডুতে প্রদাহ হলে চিকিৎসা পরিভাষায় তাকে বলে ব্যালানাইটিস। গ্রিক শব্দ ব্যালানস থেকে এটা এসেছে। ব্যালানস শব্দের অর্থ লিঙ্গমুণ্ডু বা লিঙ্গের মাথা। লিঙ্গাগ্রের চামড়া আক্রান্ত হলে তাকে বলে ব্যালানোপসথাইটিস।
টেসটিস বা অণ্ডকোষ পুরুষ হরমোন ও শুক্রাণু তৈরির জন্য দায়ী। পুরুষ ভ্রূণের বৃদ্ধির সময় পেটের মধ্যে এই অণ্ডকোষ বড় হতে থাকে এবং গর্ভাবস্থা প্রক্রিয়ার মধ্যে অণ্ডকোষ অণ্ডথলিতে নেমে আসে। সাধারণ গর্ভাবস্থার সাত থেকে নয় মাসের সময় অণ্ডকোষদ্বয় অণ্ডথলিতে নেমে আসে।
সংবেদনশীল অঙ্গে ব্যথা
- By Health Info
- পুরুষের স্বাস্থ্য
-
Rating:




অন্ডকোষে ব্যথা হলে কিংবা অন্ডথলির (যে থলির মধ্যে অন্ডকোষ থাকে) একপাশে বা দু’পাশে ব্যথা হলে সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। যেকোনো বয়সের পুরুষদের, এমনকি নবজাতকেরও অন্ডথলির ব্যথা করতে পারে। অন্ডকোষ হলো পুরুষেদের প্রজনন অঙ্গ। শরীরে দুটি অন্ডকোষ থাকে। এই অঙ্গ বা গ্রন্থিগুলো খুবই সংবেদনশীল। খুব সামান্য আঘাতেও ব্যথা হতে পারে। অন্ডকোষ বা অন্ডথলিতে যেকোনো ধরনের ব্যথা হলেই চিকিৎসাগত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
পুরুষাঙ্গের যেকোনো স্থানে ক্যান্সার হতে পারে। তবে সবচেয়ে বেশি হয় পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া অথবা মাথায় (লিঙ্গমুণ্ডুতে)। সাধারণত এই ক্যান্সার ধীরে ধীরে বিস্তার লাভ করে। প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে চিকিৎসায় সেরে যায়।
(পূর্ব প্রকাশের পর) ঝুঁকিপূর্ণ বিষয়ঃ বিভিন্ন বিষয়ে আপনার দ্রুত বীর্যপাতের ঝুঁকি বাড়াতে পারে। যেমন পুরুষত্বহীনতাঃ যদি আপনার লিঙ্গ ঠিকমতো উত্থিত না হয়, কিংবা মাঝে মাঝে উত্থিত হয় কিংবা উত্থিত হলেও বেশিক্ষণ উত্থিত অবস্থায় না থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত ঘটার ঝুঁকি বেড়ে যেতে পারে। যৌন সঙ্গমের সময় আপনার লিঙ্গের উত্থান অবস্থা বেশিক্ষণ থাকবে না এমন ভয় আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। প্রতি তিনজন পুরুষের মধ্যে একজনের এ ধরনের লিঙ্গোত্থান সম্পর্কিত দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে।
পুরুষের স্বাস্থ্য