- Home
- রোগ, কারণ ও প্রতিরোধ
- ডায়াবেটিস
ডায়াবেটিসঃ সব খাবেন, সব খাবেন না
- By Health Info
- ডায়াবেটিস
-
Rating:




ঘন ঘন প্রস্রাব। বেশি পিপাসা। খুব ক্লান্তি। বেশি বেশি খিদে পাওয়া ইত্যাদি লক্ষণ শরীরে দেখা দিলেই ডায়াবেটিসের কথা মনে হয়ে যায়। কারণ এভাবেই ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পায়। ডায়াবেটিস একটি প্রাচীন রোগ। Diabetes গ্রিক শব্দ। Diabainein থেকে উৎপন্ন। এ রোগে প্রচুর পরিমাণ প্রস্রাব বের হয়ে যায় বলেই এর নাম Diabetes
ডায়াবেটিস যে ক্রমেই পৃথিবীতে প্রায় মহামারির আকারে আসছে, এ নিয়ে তথ্যাভিজ্ঞ মহল প্রায় নিশ্চিত। গত সপ্তাহে কানাডার মন্ট্রিলে বিশ্ব ডায়াবেটিস কংগ্রেসের অধিবেশনে বিশেষজ্ঞরা ডায়াবেটিস চিকিত্সার তিনটি নীতিসূত্র প্রকাশ করেছেন। গর্ভকালে ডায়াবেটিস, মুখের স্বাস্থ্য ও ডায়াবেটিস এবং রোগী দ্বারা রক্তের গ্লুকোজমান নিজে তদারক করা—এসব নীতিসূত্রের মূল বিষয়।
রমজানে ডায়াবেটিস রোগীর করণীয়
- By Health Info
- হেলথ টিপস , ডায়াবেটিস
- Unrated
রমজানে প্রাপ্ত বয়স্ক প্রত্যেক নর-নারীর জন্য রোজা রাখা ফরজ। প্রায় ৮০% টাইপ-২, ডায়াবেটিস রোগী এবং ৪০% টাইপ-১ ডায়াবেটিস রোগী রমজান রোজা রাখে। রমজান-চন্দ্রমাস হওয়াতে ২৯ বা ৩০ দিনে হয়। ভৌগোলিক অবস্থান এবং ঋতু ভেদে কমেবেশি প্রায় ১৬ ঘন্টা রোজা রাখতে হয়।
ডায়াবেটিস প্রতিরোধে চাই সচেতনতা
- By Health Info
- ডায়াবেটিস
- Unrated
ডায়াবেটিস এবং এর জটিলতার জন্য যেসব সমস্যা হয় এসবের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল, তা অস্বীকার করেন প্রায় সব দেশের চিকিৎসা বিশেষজ্ঞরাই। এজন্য ডায়াবেটিস প্রতিরোধই যুক্তিসঙ্গত এবং সাশ্রয়ী, তাও বলছেন বিজ্ঞানীরা। ডায়াবেটিস ক্রমেই বাড়ছে পৃথিবীতে এবং এমন অনুমান ও হচ্ছে যে ২০২০ সালে ডায়াবেটিস চিকিৎসায় বর্তমানে যে খরচ হয় এর ৩০% খরচ বেড়ে যাবে।
গ্লুকোজ নিয়ন্ত্রণে থাক সব সময়
- By Health Info
- ডায়াবেটিস
- Unrated
আমি যে সময়ের কথা বলছি, তখন ডায়াবেটিস সম্পর্কে এত জানা ছিল না। অনীকের (কাল্পনিক নাম) বয়স যখন ১৬, তখন তাঁর চিকিৎসক বলেছিলেন, -এমন অসুখ, আয়ু বড়জোর ১৫-১৬ বছর।- অনীকও তা বিশ্বাস করেছিলেন। মনে করেছিলেন, মধ্য ত্রিশ পেরোনোর আগেই তো পরলোকপ্রাপ্তি। অনীক বিশ্বাসের বয়স এখন ৫৪। মনে হয়েছিল, এ যেন মৃত্যুদণ্ড। টাইপ-১ ডায়াবেটিস রোগ নির্ণয়ের পর তো তা-ই ঘটেছিল। শৈশবকালীন ডায়াবেটিস।
ভিটামিন-সি পানিতে দ্রবণীয় একটি ভিটামিন। এটি একটি এন্টি-অক্সিডেন্ট। মানব শরীরে এর প্রয়োজনীয়তা অনেক। শরীরের ক্ষত শুকাতে, খাদ্যনালী থেকে লৌহ শোষণ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কত কাজে দরকার ভিটামিন-সি! অনেক রোগ প্রতিরোধেও ভিটামিন-সি কার্যকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এসব।
ডায়াবেটিস রোগীর মুখের স্বাস্থ্য
- By Health Info
- দাঁত ও মাড়ি , ডায়াবেটিস
- Unrated
ডায়াবেটিস রোগের জন্য দাঁতের মাড়ি এবং হাড়ে (যা দাঁতকে যথাস্থানে রাখতে সাহায্য করে) ইনফেকশন হতে পারে। অন্যান্য ইনফেকশনের মত রক্তে গস্নুকোজের পরিমাণ বেড়ে গেলে দাঁতের মাড়িও আক্রান্ত হতে পারে। এই সমস্যাকে প্রতিরোধ করার জন্য বছরে অন্তত দু’বার ডেন্টিস্ট-এর শরণাপন্ন হওয়া উচিত এবং অবশ্যই ডাক্তারকে আপনার ডায়াবেটিস সম্পর্কে অবহিত করা প্রয়োজন। দিনে দু’বার দাঁত ব্রাশ ও ডেন্টাল ফ্লস দ্বারা পরিষ্কার করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবার এটাই প্রধান উপায়।
ইনসুলিন নিয়ে নানা তথ্য
- By Health Info
- ডায়াবেটিস
- Unrated
ইনসুলিন ডায়াবেটিস নিরাময় করে এমন একটি কথা, বলা যায় কল্পকথা চালু আছে। টাইপ ১ ডায়াবেটিস-এর জন্য ইনসুলিন জীবনরক্ষাকারী ওষুধ বটে, তবে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিরাময় করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় অবশ্যই। অগ্নাশয়ের বিটাকোষকে নিয়ে কাজ করে ইনসুলিন, যা গস্নুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। রক্ত শর্করা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন ইনসুলিন।
বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি অন্যতম রোগ এবং এর কারণে শরীরের বিভিন্ন অঙ্গে নানা রকম জটিলতা সৃষ্টি হয়। ডায়াবেটিসজনিত কিডনি রোগ এর মধ্যে অন্যতম। ডায়াবেটিসের প্রভাবে শারীরিক যে কোনো অঙ্গ বা সিস্টেম আক্রান্ত হতে পারে। কিডনি রোগের উপর প্রধানত ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং কিডনি বা প্রসাব নালীতে সংক্রমণ (টঞও) অন্যতম।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
- By Health Info
- ডায়াবেটিস
- Unrated
প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। অগ্ন্যাশয়ের হরমোন ইনসুলিন ঘাটতি হলে হয় ডায়াবেটিস এবং ইনসুলিনের আবিষ্কৃতা ফ্রেডারিক বেন্টিং-এর জন্মতারিখ ছিলো ১৪ নভেম্বর, সেদিনকে স্মরণীয় রাখার জন্য ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ২০০৭ ও ২০০৮ সালে এই দিবসটি পালনের থিম হলো ‘শিশু ও তরুণদের মধ্যে ডায়াবেটিস’।
ডায়াবেটিস